রুশ সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ২৯

ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২৯ জন নিহত হয়েছেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল এএন-২৬ মডেলের। এতে ২৩ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনায় সবাই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার সন্ধ্যায় নির্ধারিত ফ্লাইটে থাকার সময় বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে এটি একটি পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত তদন্ত চলছে।

উল্লেখ্য, ক্রিমিয়া উপদ্বীপটি ২০১৪ সালে ইউক্রেন থেকে দখল করে নেয় রাশিয়া। এই অঞ্চলে সামরিক কার্যক্রমের কারণে প্রায়ই উত্তেজনা বিরাজ করে।

এএন-২৬ বিমানটি বহু বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে এবং অতীতেও এ ধরনের বেশ কয়েকটি দুর্ঘটনার সঙ্গে জড়িত ছিল। সূত্র : দ্য গার্ডিয়ান

Leave A Reply

Your email address will not be published.