ইরানে টানা ৩৭ দিন ইন্টারনেট বন্ধ

ইরানের ইন্টারনেট বন্ধের ঘটনা এখন যেকোনো দেশে জাতীয় পর্যায়ের নেট বন্ধের মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী রেকর্ড তৈরি করেছে বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস। 
 

সংস্থার একটি টুইটে বলা হয়েছে, সংস্থাটির তথ্য অনুযায়ী, দেশব্যাপী এই ইন্টারনেট বন্ধ এখন পর্যন্ত যেকোনো দেশের তুলনায় সবচেয়ে দীর্ঘস্থায়ী। এটি টানা ৩৭ দিনে অর্থাৎ ৮৬৪ ঘণ্টায় পৌঁছেছে, যা আগের সব জাতীয় পর্যায়ের ইন্টারনেট শাটডাউনের রেকর্ড ছাড়িয়ে গেছে।

একই সঙ্গে নেটব্লকস আরও উল্লেখ করেছে, কিছু দেশ দীর্ঘ সময় ধরে আংশিক বা আঞ্চলিক ইন্টারনেট শাটডাউন মুখোমুখি হয়েছে। উত্তর কোরিয়া কখনোই বৈশ্বিক ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত ছিল না।

বিশ্লেষকরা বলছেন, এই দীর্ঘ ইন্টারনেট ব্ল্যাকআউট সাধারণ নাগরিকদের যোগাযোগ ও তথ্যপ্রাপ্তির ওপর বড় ধরনের প্রভাব ফেলেছে এবং আন্তর্জাতিক সংবাদ পরিবেশনেও সীমাবদ্ধতা সৃষ্টি করেছে।

Leave A Reply

Your email address will not be published.