ড. ইউনূস যাকে যেখানে বসিয়েছেন তারা ঠিকঠাক কাজ করেননি: জাহিদ হোসেন

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যাকে যেখানে বসিয়েছিলেন তারা তারা ঠিকভাবে কাজ করেননি বলে মন্তব্য করেছেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। অন্তর্বর্তী সরকারের হাম প্রতিরোধের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করলেই হামের প্রাদুর্ভাবের প্রকৃত কারণ বেরিয়ে আসবে বলে জানান তিনি। 

আজ সোমবার (৬ এপ্রিল) রাজধানীর গুলশানে ‘বাংলাদেশের পরিবর্তনশীল প্রেক্ষাপটে সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতি, বাস্তবতা ও ভবিষ্যত’ বিষয়ক আলোচনায় এসব কথা বলেন মন্ত্রী।

৪৯ দিনে দেশে হাম ছড়িয়ে যায়নি মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘অন্তর্বর্তী সরকারের হাম প্রতিরোধের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করলেই বেরিয়ে আসবে হামের প্রাদুর্ভাবের প্রকৃত কারণ। ইউনূস সাহেব যাকে যেখানে বসিয়েছিলেন তারা তারা ঠিকভাবে কাজ করেননি।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক এনসিপি নেত্রী ডা. তাসনিম জারা। তিনি বলেন, ‘এবারের হামের প্রকোপ বুঝিয়ে দিয়েছে আমাদের স্বাস্থ্যসেবার কাঠামো কত দুর্বল। সার্বিক ব্যবস্থাপনা ও সরকারের সমন্বয়ের ব্যর্থতা এ পরিস্থিতির জন্য দায়ী। সরকারের কাছে পর্যাপ্ত তথ্য না থাকায় হাম এভাবে দ্রুত ছড়াচ্ছে।’

Leave A Reply

Your email address will not be published.