যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের চাপের মুখে ইরান আত্মসমর্পণ করবে না উল্লেখ করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানকে ‘আত্মসমর্পণে বাধ্য’ করার যে কোনো প্রচেষ্টা ব্যর্থ হবে।
আজ বুধবার ( ১৫ এপ্রিল) তেহরানের জরুরি সেবা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
ইরানি গণমাধ্যমের বরাতে জানা যায়, পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ইরান যুদ্ধ বা অস্থিতিশীলতা চায় না।
তিনি আরও বলেন, ইরান সবসময় বিভিন্ন দেশের সঙ্গে গঠনমূলক আলোচনা ও পারস্পরিক যোগাযোগের ওপর গুরুত্ব দিয়ে এসেছে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা পাকিস্তানে ‘আগামী দুই দিনের মধ্যে’ ফের শুরু হতে পারে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি তেহরান।-সূত্র: বিবিসি