যুদ্ধ কিংবা বিরতি মোজতবা খামেনির সিদ্ধান্তই চূড়ান্ত: আরাঘচি

ইসলামাবাদ সমঝোতাকে ভেঙে গত নয় দিন ধরে ইরানের সামরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে প্রতিরাতে বিমান হামলা করছে যুক্তরাষ্ট্র। জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে মুহুর্মুহু হামলা চালিয়ে যাচ্ছে ইরান।

তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, বর্তমানে তাদের সামরিক বাহিনী যেসব হামলা চালাচ্ছে, সেগুলো মূলত যুক্তরাষ্ট্রের আক্রমণের প্রতিক্রিয়া। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান চূড়ান্তভাবে যুদ্ধে যাবে, নাকি আবারও যুদ্ধবিরতির জন্য সংলাপে বসবে—সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার একমাত্র এক্তিয়ার রয়েছে সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির। তিনি এখনও এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি।

গতকাল রোববার ইরানি সংবাদমাধ্যমকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এ তথ্য জানান।

সাক্ষাৎকারে তিনি বলেন, ‘শনিবার সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা) বৈঠক ছিল। রাত ৯টা থেকে ৩টা পর্যন্ত চলা সেই বৈঠকে উপস্থিত কর্মকর্তারা বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং ইসলামাবাদ সমঝোতা চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।’

আরাগচি বলেন, ‘ইরান এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেনি। বর্তমানে আমাদের সেনাবাহিনী যেসব মার্কিন ঘাঁটিতে হামলা করছে—সেগুলো যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়া। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান চূড়ান্ত যুদ্ধ ঘোষণা করবে কি না, তা নির্ভর করছে সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সিদ্ধান্তের ওপর। তিনি এখনও কোনো সিদ্ধান্ত জানাননি।’

Leave A Reply

Your email address will not be published.