মালয়েশিয়া সফর শেষে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান।
সরকার এমন একটি নিয়োগ ব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে কর্মীদের অতিরিক্ত খরচ বহন করতে হবে না এবং দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ হবে। শ্রমিকদের নিরাপত্তার কথা উল্লেখ করে তারা জানান, বাংলাদেশ হাইকমিশন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় যৌথভাবে প্রয়োজনীয় কারিগরি ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করবে। একই সঙ্গে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতেও গুরুত্ব দেওয়া হবে। এ সময় মালয়েশিয়া সরকার, বিশেষ করে দেশটির প্রধানমন্ত্রী, মানবসম্পদমন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে তাদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।