জুলাই আন্দোলনের পরে ছাত্রদের কোটায় সরকারের উপদেষ্টা পরিষদে যাওয়া তিনজন ছাত্র উপদেষ্টা মৌলিক দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম।
তারা যখন দায়িত্বে থাকবে না তখন জনগণ পাই টু পাই হিসাব নেবে বলেও উল্লেখ করেন তিনি।
বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আওয়ামী ফ্যাসিবাদী আমলের মানবাধিকার লঙ্ঘনজনিত ঘটনার তথ্যচিত্র প্রদর্শনী ও সেমিনারে ছাত্রশিবির সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম বলেন, ছাত্র উপদেষ্টারা সরকারে গিয়ে মূল দায়িত্ব ভুলে রুটিন ওয়ার্ক কাজে জড়িয়েছেন। নিজেদের রাজনৈতিক বন্দোবস্ত চূড়ান্ত করার জন্য রাজনীতি করার মানসিকতা উচ্চাবিলাসিতা তাদের দায়িত্ব থেকে যোজন যোজন মাইল দূরে সরিয়ে রেখেছে। তারা ভুলে গেছে কোন যোগ্যতায় তারা ওখানে গিয়েছে। তারা সেখানে গিয়েছে কোন যোগ্যতায় নির্বাচন করছে।