তফসিল ঘোষণা ১১ ডিসেম্বর সন্ধ্যায়

আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।আজ বুধবার (১০ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এ তথ্য জানান তিনি।

এ সময় তিনি বলেন, সিইসি তার ভাষণে নির্বাচনের সব বিষয়ে জানাবেন। এখন পর্যন্ত ৩০০ আসনে নির্বাচন আয়োজনে তফসিল দেয়ার বিষয়ে সিদ্ধান্ত রয়েছে।

আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্যান্য কমিশনারা। এ সময় ইসি সচিবও তাদের সঙ্গে ছিলেন।

এর আগে মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি।

আর ৭ ডিসেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন সিইসি ও ৪ নির্বাচন কমিশনার।এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের ভাষণ রেকর্ড করার জন্য আজ বুধবার বাংলাদেশ টেলিভিশন ও বাংলদেশ বেতারকে ডাকা হয়।

Leave A Reply

Your email address will not be published.