বাংলাদেশে গত বিশ বছরে জনসংখ্যা যে হারে বেড়েছে, সে অনুপাতে নাগরিক সুবিধা বাড়েনি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, রাষ্ট্র পরিচালনায় পরিবর্তন আনতে হলে গণতন্ত্রই সবচেয়ে আগে জরুরি।
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেট নগরের একটি অভিজাত হোটেলে তরুণদের সঙ্গে সরাসরি মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপি চেয়ারম্যান।
‘দ্য প্ল্যান- ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয় নগরীর একটি পাঁচ তারকা হোটেলের কনফারেন্স রুমে।