আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ‘১০ দলীয় নির্বাচনী ঐক্য’ বিপুল ভোটে জয়ী হবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় তিন নেতার কবর জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘১০ দলীয় নির্বাচনী ঐক্য’ বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে, ইনশাল্লাহ। বাংলাদেশের সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছেন।
এক প্রশ্নের জবাবে এনসিপি নেতা বলেন, আমরা যেকোনো মূল্যে ১২ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হোক, এটা চাই।