এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বনানী থানার ওসি ফরিদুল ইসলাম বাস দুর্ঘটনায় ২ জন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি আমরা শুনেছি। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদপুর থেকে গাজীপুর যাওয়ার পথে বনানীতে তৃতীয় লিঙ্গের লোকদের তোপের মুখে ভুঁইয়া পরিবহনের ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা ফুটওভার ব্রিজে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই বাসযাত্রী নিহত হন। সেই সঙ্গে আরও কয়েকজন আহত হন।