বিটিআরসি জানায়, সরকারের ‘এক দেশ, এক রেট’ নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে ৫ এমবিপিএস থেকে ৪০ এমবিপিএস পর্যন্ত ব্যান্ডউইডথের আনুপাতিক সমন্বয়ের ভিত্তিতে এই মূল্য নির্ধারণ করা হয়েছে। সেবার মান নিশ্চিত করার শর্তে ৩০ এমবিপিএস থেকে ২৫০ এমবিপিএস পর্যন্ত বিভিন্ন প্যাকেজ পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।
১০০ এমবিপিএস: ১০০০ টাকা
২৫০ এমবিপিএস: ৩০০০ টাকাএছাড়া সব সংযোগের ক্ষেত্রে সর্বোচ্চ শেয়ারড কন্টেনশন রেশিও ১:৮ নির্ধারণ করা হয়েছে।
বিটিআরসি বলছে, গ্রাহকদের উন্নত ইন্টারনেট অভিজ্ঞতা নিশ্চিত করা এবং সারা দেশে সুষমভাবে সেবা পৌঁছে দিতেই এই সমন্বিত মূল্যতালিকা কার্যকর করা হয়েছে।