ঢাকা আইনজীবী সমিতির (বার) ২০২৬-২০২৭ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩টি পদে বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) জয়ী হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট বোরহানউদ্দিন বাসসকে বলেন, ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে বুধ ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
শুক্রবার রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩টি পদে বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন।
সভাপতি পদে বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) আনোয়ার জাহিদ ভূইয়া ৪ হাজার ৪৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত সবুজ প্যানেল থেকে সভাপতি পদে এস এম কামাল উদ্দিন ২ হাজার ১৭৯ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত নীল প্যানেলের আবুল কালাম খান ৪ হাজার ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত সবুজ প্যানেলের আবু বক্কর সিদ্দিক পেয়েছেন ১ হাজার ৬৬১ ভোট।
সিনিয়র সহ-সভাপতি পদে বিএনপি সমর্থিত নীল প্যানেলের রেজাউল করিম চৌধুরী ৪ হাজার ৫০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত সবুজ প্যানেলের মো. শাহিদুল ইসলাম পেয়েছেন ২ হাজার ২২৪ ভোট।
সহ-সভাপতি পদে নীল প্যানেলের আবুল কালাম আজাদ ৪ হাজার ৪৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের সহ-সভাপতি মো. লুৎফর রহমান আজাদ পেয়েছেন ২ হাজার ১১৩ ভোট।
ট্রেজারার পদে নীল প্যানেলের আনিসুজ্জামান আনিস ৩ হাজার ৯৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের মো. আজমত হোসেন পেয়েছেন ২ হাজার ৫০৫ ভোট।
সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে নীল প্যানেলের ইলতুশমিশ সওদাগার অ্যানি ৪ হাজার ৩৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের মো. শাহীন আক্তার পেয়েছেন ২ হাজার ২২৪ ভোট।
সহ-সাধারণ সম্পাদক পদে নীল প্যানেলের মেহেদী হাসান জুয়েল ৩ হাজার ৬৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের মো. মেহেদী হাসান ভূঁইয়া পেয়েছেন ২ হাজার ২৮৬ ভোট।
লাইব্রেরি সম্পাদক পদে নীল প্যানেলের খন্দকার মাকসুদুল হাসান সবুজ ৪ হাজার ৩২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের মো. শাহাদাত হোসেন পেয়েছেন ২ হাজার ২৫৫ ভোট।
সাংস্কৃতিক সম্পাদক পদে নীল প্যানেলের মারজিয়া হিরা ৩ হাজার ৮৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের বিলকিস আক্তার পেয়েছেন ২ হাজার ২৪৯ ভোট।
অফিস সম্পাদক পদে নীল প্যানেলের মো. আফজাল হোসেন মৃধা ৩ হাজার ৯৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের মো. আবদুর রাজ্জাক পেয়েছেন ২ হাজার ১৭৬ ভোট।
ক্রীড়া সম্পাদক পদে নীল প্যানেলের মো. সোহেল খান ৪ হাজার ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের বাবুল আক্তার বাবু পেয়েছেন ২ হাজার ৫১০ ভোট।
সমাজকল্যাণ পদে নীল প্যানেলের সম্পাদক এ এস এম ফিরোজ ৪ হাজার ১৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের মোহাম্মদ শাহজাহান মোল্লা পেয়েছেন ২ হাজার ৫৩৩ ভোট।
তথ্য ও যোগাযোগ সম্পাদক পদে নীল প্যানেলের সফিকুল ইসলাম শফিক ৪ হাজার ৫৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের মোস্তাফিজুর রহমান মাসুদ পেয়েছেন ২ হাজার ৭৯ ভোট।
এছাড়া সদস্য পদে নীল প্যানেলের এইচ এম রেজওয়ানুল সাঈদ রোমিও, ফারজানা ইয়াসমিন, মো. আদনান রহমান, মো. নিজাম উদ্দিন, মো. নজরুল ইসলাম মামুন, মো. সানাউল, মামুন মিয়া, মুজাহিদুল ইসলাম সায়েম, শেখ শওকত হোসেন ও সৈয়দ সারোয়ার আলম নিশান জয় লাভ করেছেন।
ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে বুধ ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এই দুই দিনে ৭ হাজার ৬৯ জন আইনজীবী ভোট দিয়েছেন।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৭৩১।
গণনা শেষে শুক্রবার রাতে ভোটের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট বোরহানউদ্দিন।