হরমুজ প্রণালিতে ইরানের অবৈধ দখল ভাঙতে চায় যুক্তরাষ্ট্র: হেগসেথ

হরমুজ প্রণালিতে ইরানের অবৈধ দখল ভাঙতে চায় যুক্তরাষ্ট্র বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন, ইরানের অবৈধ দখল ভাঙতে মার্কিন সামরিক বাহিনী অপারেশন প্রজেক্ট ফ্রিডম চালাচ্ছে।

আজ মঙ্গলবার (৫ মে) মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে হেগসেথ এ কথা বলেন। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে আগ্রাসন থেকে শিপিং রক্ষা করার চেষ্টা করছে। হরমুজ প্রণালি খোলার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রকে ইরানের আকাশসীমা বা জলসীমায় প্রবেশ করতে হবে না।

পিট হেগসেথ বলেন, ‘আমরা সংঘর্ষ চাই না। তারা বলেছে তারা প্রণালি নিয়ন্ত্রণ করে, কিন্তু তারা তা করে না।’

সূত্র: আল–জাজিরা

Leave A Reply

Your email address will not be published.