রায়ে কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার সময় কারাগার থেকে আসামি শাহাদাৎ হোসেনকে আদালতে হাজির করে পুলিশ। এরপর সাজা পরোয়ানা দিয়ে পুনরায় তাকে কারাগারে পাঠানো হয়। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আমিনুল ইসলাম সরকার এ তথ্য নিশ্চিত করেন।
মামলার অভিযোগ থেকেছে জানা যায়, দীর্ঘদিন ধরে আসামির স্ত্রী সঙ্গে ভিকটিম আনিসের পরকীয়া সম্পর্ক ছিল। এই বিষয়টি আসামি বিভিন্ন মাধ্যমে জানতে পেরে ভিকটিমকে স্ত্রীর সঙ্গে দেখা করতে নিষেধ করেন। কিন্তু ভিকটিম আনিস আসামির কথা না শুনে তার স্ত্রীর সঙ্গে আবারও দেখা করেন। এতে ক্ষুব্ধ হয়ে ২০১২ সালের ৯ সেপ্টেম্বর বিকেলে ঢাকার তেজগাঁও থানাধীন আনোয়ারা পার্কের দক্ষিণ পার্শ্বে মা মেডিকেল স্টোরের বিপরীত দিকে ফুটপাতে ছুরিকাঘাত করে হত্যা করে ফেলে রাখেন। ওই ঘটনায় তেজগাঁও থানার এসআই মো. মাসদুল ইসলাম অজ্ঞাতনামা আসামি করে মামলাটি দায়ের করেন।