ভিসা আবেদনে যে ভুল করলে ১০ বছরের নিষেধাজ্ঞা

যুক্তরাজ্যের ভিসা আবেদনে জাল বা ভুয়া নথি জমা দিলে সর্বোচ্চ ১০ বছরের নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেছে দেশটির কর্তৃপক্ষ।
আজ রোববার (২৪ মে) এ বিষয়ে একটি সতর্কবার্তা দিয়েছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন।

ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তায় জানানো হয়, যুক্তরাজ্যের ভিসা আবেদন প্রক্রিয়ায় কোনো ধরনের জালিয়াতি ধরা পড়লে শুধু আবেদন বাতিলই নয়, দীর্ঘমেয়াদে ভিসা নিষেধাজ্ঞার মতো কঠোর শাস্তি দেওয়া হতে পারে।

হাইকমিশনের পক্ষ থেকে আরও বলা হয়, আবেদনকারীদের অবশ্যই সঠিক তথ্য ও বৈধ নথিপত্র জমা দিতে হবে। একই সঙ্গে ভিসা প্রক্রিয়া সম্পর্কে বিভ্রান্তি এড়াতে নির্ভরযোগ্য সূত্র থেকে নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়।

প্রয়োজনে যুক্তরাজ্যের অভিবাসন সংস্থা UK Visas and Immigration (UKVI)। সংস্থাটি ভিসা আবেদন প্রক্রিয়ায় কঠোর যাচাই-বাছাই নীতি অনুসরণ করে থাকে।

হাইকমিশন আরও জানিয়েছে, ভিসা সংক্রান্ত তথ্য ও নির্দেশনা পাওয়া যাবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র এবং নিয়মাবলি বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে।ভিসা আবেদন করার জন্য নিচের লিঙ্ক দেখতে অনুরোধ জানিয়েছে হাইকমিশন: gov.uk/browse/visas-immigration

Leave A Reply

Your email address will not be published.