সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে

প্রতারণার অভিযোগে করা মামলায় সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে প্রেরণ করেছেন আদালত। একই মামলায় অপর তিন আসামি আহমেদ রাফিদ কাদের, শেখ মাহমুদ ইয়াসমিন ও সানি চৌধুরীকে জামিন দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী।

ওমর ফারুক ফারুকী জানান, বিশ্বাসভঙ্গ ও ব্যাংক জালিয়াতির অভিযোগে করা মামলায় আদালতের সমন উপেক্ষা করেছিলেন আহমেদ জোবায়ের। তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

অপর তিন আসামি আহমেদ রাফিদ কাদের, শেখ মাহমুদ ইয়াসমিন ও সানি চৌধুরী জামিন পেয়েছেন।

এর আগে, গতকাল রাজধানীর কলাবাগান থানার এই মামলায় আহমেদ জোবায়েরসহ অন্য আসামিদের হাজির হতে নির্দেশ দিয়েছিলেন আদালত। কিন্তু তারা হাজির হননি। এ কারণে তাদের বিরুদ্ধে গতকাল বুধবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

Leave A Reply

Your email address will not be published.