অবশেষে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত

প্রায় দুই বছর পর বাংলাদেশিদের জন্য  ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত। আজ বৃহস্পতিবার (২৫ জুন) ভিসা আবেদন কেন্দ্রে এ কথা বলেছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

তিনি আরও বলেছেন, আগামী ২৮ জুন রোববার থেকেই ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করা যাবে।

দীনেশ ত্রিবেদী বলেন, প্রথমে কেবল পাঁচটি কেন্দ্র থেকে দেয়া হবে এ ভিসা। পর্যায়ক্রমে বাকিগুলো থেকেও দেয়া হবে বলেও জানান তিনি।যে ৫ কেন্দ্রে ভারতের টুরিস্ট ভিসা পাওয়া যাবে বলে জানা গেছে— ঢাকা, চট্রগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহী।

উল্লেখ্য, ৫ আগস্টের পর থেকে বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম সীমিত করে দেয় ভারত। মেডিকেল ভিসা ছাড়া প্রায় সব ধরনের ভিসা বন্ধ রাখা হয়।

সম্প্রতি দীনেশ ত্রিবেদীকে রাষ্ট্রদূত করে বাংলাদেশে পাঠায় ভারত সরকার। নতুন দায়িত্ব গ্রহণের জন্য গত ১২ জুন তিনি বাংলাদেশে পৌঁছান।

আজ সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয় পেশ করেন দীনেশ ত্রিবেদী। এর পরই আইভ্যাক-এর অনুষ্ঠানে গিয়ে তিনি বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করার ঘোষণা দিলেন।

Leave A Reply

Your email address will not be published.