২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষে দারুণ সাফল্য দেখিয়েছে আফ্রিকার প্রতিনিধিরা। মহাদেশটির ১০টি দলের মধ্যে ৯টিই জায়গা করে নিয়েছে নকআউট পর্বে। একমাত্র তিউনিসিয়া গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে।নকআউটের রাউন্ড অব ৩২-এ জায়গা নিশ্চিত করেছে মরক্কো, দক্ষিণ আফ্রিকা, আইভরি কোস্ট, মিশর, কাবো ভার্দে, সেনেগাল, ঘানা, আলজেরিয়া এবং ডিআর কঙ্গো।
অন্যদিকে, তিউনিসিয়া প্রত্যাশা পূরণ করতে না পেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়, যা এবারের আসরে আফ্রিকার একমাত্র হতাশার ঘটনা।
ফলে নকআউট পর্বে আফ্রিকার ৯টি দল লড়াই চালিয়ে যাবে, যা বিশ্বকাপের ইতিহাসে মহাদেশটির জন্য অন্যতম সেরা অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।