মনে হচ্ছিল পুরো দলকে ডুবালাম: মেসি

গ্রুপ পর্বে পেনাল্টি মিসের মহড়া নক আউট পর্বেও দেখালেন মেসি। তবে ভাগ্য ভালো শেষ পর্যন্ত ম্যাচটা হারতে হয়নি। অন্যথা নিজেকে কিভাবে মাফ করতেন লিওনেল মেসি। ২১ মিনিটে আর্জেন্টিনাকে সমতায়  ফেরানোর সুযোগ পেয়ে যে পেনাল্টি মিস করে বসলেন তিনি। আর্জেন্টিনার অধিনায়কের স্পটকিক ঠেকিয়ে দেন মিসরের গোলরক্ষক মোস্তফা শোবের। পেনাল্টি মিস করার পর তার অনুভূতি কেমন ছিল সেটাই ম্যাচ শেষে জানিয়েছেন মেসি।তার মনে হয়েছিল, দলকেই ডোবালেন তিনি। মিক্সড জোনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ৮ বারের ব্যালন ডি’অর জয়ী বলেছেন, ‘সত্যি বলতে এটা স্বস্তির, সবার জন্যই অনেক বড় স্বস্তির। এইমাত্র যেমনটা বললাম, পেনাল্টি মিস করায় নিজের ওপর খুব রাগ হচ্ছিল। যেভাবে শটটা নিয়েছিলাম। আমার মনে হচ্ছিল, এত গুরুত্বপূর্ণ মুহূর্তে পুরো দলকে ডুবালাম।’

শেষে অবশ্য প্রায়শ্চিত্ত করার সুযোগ পান মেসি। ৮৩ মিনিটে দারুণ এক ফিনিশিংয়ে আর্জেন্টিনাকে সমতায় ফেরান তিনি, ২-২ করে। ক্রিস্টিয়ান রোমেরোর প্রথম গোলটি সহায়তাও করেন ফুটবল জাদুকর। পরে এনজো ফার্নান্দেজ জয়সূচক গোল করলে ৩-২ ব্যবধানে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লেখেন তারা।তাই ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মেসি বলেছেন, ‘ভাগ্য ভালো, শেষ মুহূর্তে ঈশ্বর আমার জন্য বিশেষ কিছু রেখেছিলেন। সমতাসূচক গোলটি করতে পেরেছিলাম। এটা আমাদের জন্য যেমন স্বস্তির ছিল, তেমনি বিশাল আনন্দের মুহূর্তও। বিশেষ করে সেইসব মানুষের জন্য, যারা আবারও আমাদের পাশে দাঁড়িয়েছে এবং প্রতিদিন দেখিয়ে দিয়েছে যে একজন আর্জেন্টাইন হিসেবে আমাদের পরিচয় কী এবং এটা কতটা গর্বের। আর কিছু না, আমি সত্যিই খুব খুশি।’

Leave A Reply

Your email address will not be published.