বিশ্বকাপের ফাইনালে সেরা আক্রমণভাগ বনাম সেরা রক্ষণের যুদ্ধ

মার্কিন যুক্তরাষ্ট্রের  নিউ জার্সিতে আজ রাতের ফাইনালটি হতে যাচ্ছে চলতি বিশ্বকাপের সেরা দুটি বিভাগের সরাসরি যুদ্ধ। একদিকে টুর্নামেন্টের সবচেয়ে বিধ্বংসী আক্রমণভাগ নিয়ে খেলছে আর্জেন্টিনা, অন্যদিকে সবচেয়ে জমাট রক্ষণভাগ দিয়ে প্রতিপক্ষকে আটকে রেখেছে স্পেন। 

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনা এখন পর্যন্ত সর্বোচ্চ ১৯টি গোল করে তাদের আক্রমণাত্মক ফুটবলের জাত চিনিয়েছে। এই আক্রমণের নেতৃত্বে আছেন লিওনেল মেসি (৮ গোল), লাউতারো মার্তিনেজ (৩ গোল) এবং এনজো ফার্নান্দেজ (২ গোল)। বিপরীতে, স্পেন পুরো টুর্নামেন্টে গোল হজম করেছে মাত্র একটি, যা এই বিশ্বকাপের সর্বনিম্ন। স্পেনের এই শক্তিশালী রক্ষণের পাশাপাশি মাঝমাঠে আলো ছড়াচ্ছেন রদ্রি, যিনি টুর্নামেন্টে সর্বোচ্চ ৬৪৮টি পাস সম্পন্ন করেছেন। আর আক্রমণে পাঁচ গোল নিয়ে তাদের মূল ভরসা মিকেল ওয়ায়ারজাবাল। ফলে সেরা আক্রমণ বনাম সেরা রক্ষণের এই দ্বৈরথ ফুটবল প্রেমীদের এক রোমাঞ্চকর ম্যাচ উপহার দেবে।

 

Leave A Reply

Your email address will not be published.