ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে আকস্মিক বন্যা: নিহত ১১, নিখোঁজ ৭

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১১ জন নিহত এবং ৭ জন এখনও নিখোঁজ রয়েছেন বলে রোববার কর্মকর্তারা ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।এই দুর্যোগ আঘাত হেনেছে শ্রীনগরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত সীমান্তবর্তী পুঞ্চ ও রাজৌরি জেলায়।

রাতভর প্রবল বর্ষণে নদ-নদীর পানি উপচে পড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয় এবং শত শত বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।রাজৌরিতে বন্যার পানিতে বেলা কলোনির নবনির্মিত বাস টার্মিনাল ডুবে যায়। এছাড়া, নদীর পানি বেড়ে যাওয়ায় বেশ কয়েকটি যানবাহন ভেসে যায় বা আটকা পড়ে।

নিখোঁজদের খুঁজে বের করা এবং ক্ষতিগ্রস্ত এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধার করতে প্রশাসন একাধিক সংস্থার সমন্বয়ে ব্যাপক উদ্ধার অভিযান শুরু করেছে।
তবে টানা বৃষ্টি এবং ক্ষতিগ্রস্ত সড়কের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।আবহাওয়া বিভাগ ২৩ জুলাই পর্যন্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সতর্কতা জারি করেছে। এতে আরও বন্যা ও ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: সিনহুয়া

Leave A Reply

Your email address will not be published.