ইনস্টাগ্রামে দলের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে মেসি লিখেছেন, ‘ট্রফি জেতাই সবকিছু নয়; বরং সবচেয়ে মূল্যবান ছিল এই দীর্ঘ পথচলা, একসঙ্গে লড়াই করা এবং একটি পরিবারের মতো প্রতিটি মুহূর্ত ভাগ করে নেয়া।’তিনি বলেন, ‘এই এত বছরের সবচেয়ে সুন্দর বিষয়টি কখনোই শুধু শিরোপা ছিল না, বরং পুরো পথচলাটাই ছিল।’ আরও জানান, প্রতিদিন সতীর্থদের সঙ্গে অনুশীলন, কঠিন সময় একসঙ্গে পার করা, জয়-পরাজয় ভাগ করে নেয়া এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করাই তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।
জাতীয় দলের সতীর্থ, কোচিং স্টাফ এবং দলের সঙ্গে যুক্ত প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। মেসি মনে করেন, যারা প্রতিদিন নীরবে পরিশ্রম করে দলটিকে একটি পরিবারের রূপ দিয়েছেন, তাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।