আরেক প্রশ্নের জবাবে সিইসি বলেন, সাতক্ষীরা-০৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি। বৈঠকে অন্যদের মধ্যে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার ও তাহমিদা আহমেদ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অসুস্থতার কথা জানিয়ে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ ত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। পদত্যাগের পরবর্তী ৩ মাসের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সেক্ষেত্রে ২২ অক্টোবরের মধ্যে নির্বাচন করতে হবে।