কক্সবাজারে পূবালী ব্যাংকের ‘স্পেন্ড অ্যান্ড উইন সিজন ৪’ চালু

পূবালী ব্যাংক পিএলসির কার্ড বিজনেস ডিভিশন তাদের ক্রেডিট কার্ডধারীদের জন্য বহু প্রতীক্ষিত ‘স্পেন্ড অ্যান্ড উইন সিজন-৪’ ক্যাম্পেইন শুরু করেছে।

পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে দৈনন্দিন কেনাকাটার মাধ্যমে কক্সবাজারের সেরা হোটেল ও রিসোর্টগুলোয় দুই রাত বিনা মূল্যে থাকার সুযোগ পাচ্ছেন (যার মধ্যে একজন সঙ্গী এবং ৫ বছরের কম বয়সী শিশু অন্তর্ভুক্ত) ক্যাম্পেইনের বিজয়ীরা। এ জন্য কার্ডধারীদের অবশ্যই ২০২৬ সালের আগস্ট মাসের মধ্যে ‘পিওএস’ বা ই-কমার্স লেনদেনের মাধ্যমে প্রয়োজনীয় খরচের সীমা পূরণ করতে হবে।

মাস্টারকার্ড ওয়ার্ল্ড ও ভিসা প্ল্যাটিনাম ক্রেডিট কার্ডধারীদের জন্য খরচের সীমা তিন লাখ টাকা। বিজয়ী পাবেন কক্সবাজারের ইনানিতে অবস্থিত সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পাতে দুই রাত বিনা মূল্যে থাকার সুযোগ।

মাস্টারকার্ড টাইটানিয়াম ও ভিসা গোল্ড ক্রেডিট কার্ডধারীদের জন্য খরচের সীমা দুই লাখ টাকা। বিজয়ী পাবেন কক্সবাজারের হিমছড়িতে অবস্থিত বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলসে দুই রাত বিনা মূল্যে থাকার সুযোগ।

 

ভিসা ক্ল্যাসিক ক্রেডিট কার্ডধারীদের জন্য খরচের সীমা দেড় লাখ টাকা। বিজয়ী পাবেন কক্সবাজারের হোটেল গ্র্যান্ড প্যাসিফিকে দুই রাত বিনা মূল্যে থাকার সুযোগ।

পূবালী ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট বা ফেসবুক পেজ ভিজিট করে অথবা ১৬২৫৩ নম্বরে ফোন করে ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

linkedin sharing button
copy sharing button
print sharing button

Leave A Reply

Your email address will not be published.