৪২ নং ওয়ার্ড চট্টগ্রাম মহানগর এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।
আওয়ামী লীগের জন্ম না হলে আমরা স্বাধীনতা পেতাম না- এম.এ তাহের
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা নুরুল আলম হাইটসে সন্ধ্যা সাত ঘটিকার সময় জাফর আহমদের সভাপতিত্বে আনিসুর রহমান মানিকের পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন ৪২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক কারা পরিদর্শক বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব এম.এ তাহের। বক্তব্য রাখেন – শিল্প এলাকা ইউনিট আওয়ামী লীগের সভাপতি জাফর আহমদ। ৪২ নং ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক- দিন বন্ধু দাস গুপ্ত।শেখ ফরিদ আওয়ামীলীগ সভাপতি শাহিনুর আলম, সাধারণ সম্পাদক আসাদ সর্দার, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম, মোতালেব সরকার, মো: মাসুদ খান,সালাউদ্দিন লেদু, আহমদ ছফা। উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আ:মান্নান,মবিনুল আলম মবিন,কাজী সাদেক,মো:জাফর আহমদ,মফিজুর রহমান,মো:বেলাল,সিরাজুল ইসলাম লিটন,মো:ইউছুপ,লেদু-জামাল উদ্দিন,আ:রহিম, আ:আজিজ,যুবলীগ নেতা শফিউল আযম মন্টি,মো:এমরান,মো:সাইফুল।