ভারতের সঙ্গে স্বামী-স্ত্রীর নয়,সম্পর্ক হবে সার্বভৌম সমমর্যাদার রাষ্ট্র হিসেবে: স্পিকার

বাংলাদেশ ভারতের সঙ্গে স্বামী-স্ত্রীর মতো নয়, বরং দুটি সার্বভৌম রাষ্ট্রের মধ্যে সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ভোলার সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

স্পিকার বলেন, ‘আওয়ামী লীগ আমলে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক ছিল, তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন সেটি স্বামী-স্ত্রীর সম্পর্ক। আমরা সেই স্বামী-স্ত্রীর সম্পর্ক চাই না। দুটি সার্বভৌম রাষ্ট্রের মধ্যে সমমর্যাদার ভিত্তিতে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা দরকার, আমরা সেটাই চাই। বাংলাদেশ সকল রাষ্ট্রের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায়।’

Leave A Reply

Your email address will not be published.