ব্যাটলগ্রুপ ইস্টে ইউক্রেনের ১০০ সেনা নিহত

রাশিয়া দাবি করেছে যে তাদের  সশস্ত্র বাহিনীর ব্যাটলগ্রুপ গত ২৪ ঘণ্টায় ইস্টে ১০০ ইউক্রেনীয় সেনা সদস্য নিহত করেছে। এ খবর জানিয়েয়েছে রাশিয়ার বার্তা সংস্থা তাস।

সেই সঙ্গে রুশ বাহিনী ইউক্রেনের একটি কোজাক সাঁজোয়া যান এবং একটি পোলিশ-নির্মিত ক্র্যাব আর্টিলারিকে ধ্বংস করেছে।

শনিবার রাশিয়ান ব্যাটলগ্রুপ প্রেস অফিসের প্রধান আলেকজান্ডার গরদেয়েভ এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় তাদের যুদ্ধদল ইউক্রেনের ১০০ জন সেনা, একটি কোজাক সাঁজোয়া যান, একটি ক্র্যাব আর্টিলারি, ৬টি অটোমোবাইল যান এবং একটি গোলাবারুদের ডিপো ধ্বংস করেছে।

তাৎক্ষণিকভাবে ইউক্রেন কর্তৃপক্ষের এ হামলা ও নিহতের সংখ্যার বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

Leave A Reply

Your email address will not be published.