ঝিনাইদহে উ/দ্ধারকৃত ১৬টি ক/কটেল ধ্বং/স করল বো/ম্ব ডি/সপো/জাল ইউনিট

ঝিনাইদহের কালীগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে উদ্ধার হওয়া ১৬টি ককটেল বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করেছে ঢাকা থেকে আসা বোম্ব ডিসপোজাল ইউনিট।

পুলিশ জানায়, চলতি বছরের গত ১৭ জুন কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের পীর গোপালপুর গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালিয়ে ১৬টি ককটেল উদ্ধার করে যৌথবাহিনী। ওই সময় আব্দুর রাজ্জাককে আটক করা হয়। ককটেল বোমাগুলো কালীগঞ্জ থানায় সংরক্ষিত ছিল।

সোমবার (২৫ নভেম্বর) ঢাকা থেকে আসা বোম্ব ডিজপোজাল ইউনিট বোমা নিষ্ক্রিয়করণ কাজের নেতৃত্ব দেয়। এসময় বোমা ডিসপোজাল ইউনিট প্রধান এবং কালীগঞ্জ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিব, কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, গত জুন মাসে উদ্ধার হওয়া ১৬টি ককটেল সফলভাবে নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট।

 

এমএইচএস

Leave A Reply

Your email address will not be published.