যুক্তরাজ্যে ভিসার আবেদনে জাল নথি দিলে ১০ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা

ঢাকা ডেস্ক : বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে যাওয়ার জন্য যদি কেউ ভিসা জালিয়াতি কিংবা অবৈধ পথ অবলম্বন করেন, তবে তাকে ১০ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। তিনি বলেছেন, জাল ভিসার বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে যুক্তরাজ্য থেকে এমন পদক্ষেপ নেয়া হবে। গতকাল যুক্তরাজ্যের ঢাকা হাইকমিশন থেকে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানান ব্রিটিশ হাইকমিশনার।

বিবৃতিতে বলা হয়, বিশ্বব্যাপী ভিসা জালিয়াতি ও অবৈধ অভিবাসন উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে, অপরাধ চক্রগুলো সম্ভাব্য ভিসা আবেদনকারীদের সঙ্গে প্রতারণার জন্য কৌশল ব্যবহার করছে। ভুক্তভোগীদের প্রায়ই ভিসাপ্রাপ্তির গ্যারান্টি বা নিশ্চয়তা দেয়া হচ্ছে, যথাযথ যোগ্যতা ছাড়াই চাকরি অথবা অতিরিক্ত ফির বিনিময়ে দ্রুত প্রক্রিয়াকরণের প্রতিশ্রুতি দেয়া হয়। বাস্তবতা হলো তারা আর্থিক ক্ষতি, ভিসা প্রত্যাখ্যান ও ভ্রমণ নিষেধাজ্ঞার শিকার এবং সবচেয়ে খারাপ পরিণতি হতে পারে পাচার ও শোষণ।

বার্তায় সারাহ কুক বলেন, ‘ভিসা জালিয়াতি সাধারণ মানুষের স্বপ্ন ধ্বংস করে। সেই সঙ্গে পরিবারগুলোকে ধ্বংস করে দেয়।’

Leave A Reply

Your email address will not be published.