শ্রীমঙ্গলে দেশের স/র্ব/নি/ম্ন তাপমাত্রা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৬টায় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এদিন ভোর থেকেই জেলায় কনকনে শীতের দাপট, সেইসঙ্গে ঘন কুয়াশা দেখা যায়।

পাহাড়ি এই জনপদের চা শ্রমিকরা বাগানে কাজে বের হওয়ার সময় এবং রিকশা-ভ্যান চালকরা সকালে সড়কে নামার সময় শীতের প্রভাব অনুভব করছেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা মিলেছে।

 

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন।

আবহাওয়া পর্যবেক্ষণ অনুযায়ী, তাপমাত্রা কম থাকার কারণে বিশেষ করে ভোরবেলায় কুয়াশা আরও ঘন হয়ে ওঠে, ফলে স্বাভাবিক জীবনযাত্রায় বিরূপ প্রভাব পড়ে। চা শ্রমিক অধ্যুষিত স্টেশন রোড, চা বাগান এলাকা ও শহরের অলিগলিতে শীতের পোশাকের চাহিদা বেড়ে গেছে। মানুষ সকালে ঠান্ডা উপেক্ষা করে কাজে বের হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ দেখা দিলে কিছুটা স্বস্তি পাচ্ছেন।

 

এমএইচএস/ন্যাশনালনিউস২৪ 

Leave A Reply

Your email address will not be published.