তারেক রহমান কখন দেশে আসবেন, এটা তার ওপরেই ছেড়ে দেওয়া হোক

তারেক রহমান দেশে কখন আসবেন, এই সিদ্ধান্ত তার ওপরেই ছেড়ে দেওয়া হোক বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

শামসুজ্জামান দুদু বলেন, গতকাল সারারাত দেশের মানুষ জেগে ছিল, নামাজ পড়ছিল। কারণ তাদের নেত্রী খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন।

দুদু বলেন, জাতীয়তাবাদী নেতৃত্বের এখন নেতা কিন্তু একজনই, সেটা হলো তারেক রহমান। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, তিনি কেন দেশে আসছেন না? আমি বলবো, এটা তার উপর ছেড়ে দেন। জাতীয়-আন্তর্জাতিকভাবে কিন্তু নানা ষড়যন্ত্র কাজ করছে, সেটা মাথায় রাখতে হবে। সুতরাং যখন বুঝতে পারবো যে এখন সব ঠিক আছে, তখন তাকে আমরা দেশে নিয়ে আসবো।

 

এমএইচএস/ন্যাশনালনিউস২৪

 

Leave A Reply

Your email address will not be published.