তারেক রহমানের দেশে না ফেরার পেছনে নিরাপত্তাজনিত কারণ রয়েছে: ইশরাক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে না ফেরার পেছনে নিরাপত্তাজনিত কারণ রয়েছে বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে নিজ নির্বাচনী এলাকা কোতয়ালীতে গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন।

ইশরাক বলেন, তারেক রহমান কেবল একজন ব্যক্তি নন, তিনি দক্ষিণ এশিয়ার নেতা হিসেবে পরিণত হয়েছেন। হাসিনা দেশকে যে অবস্থায় রেখে গেছে সেখান থেকে এগিয়ে নিয়ে যেতে হলে দেশেরই তারেক রহমানকে দরকার। তাই তারেক রহমানের নিরাপত্তা নিয়ে বিএনপি কাজ করছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, হাসিনার পলাতক দোসররা এখন তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নানা রকম কুরুচিপূর্ণ মন্তব্য করে যাচ্ছে।

দেশের বর্তমান পরিস্থিতিকে স্পর্শকাতর উল্লেখ করে ইশরাক হোসেন বিভাজন তৈরি করলে তার পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দেন।

Leave A Reply

Your email address will not be published.