বাংলাদেশের রপ্তানি আয়ের অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক শিল্প।এই খাতের সংগঠন বিজিএমইএ এবার বাংলাদেশ ফুটবলের পাশে দাঁড়িয়েছে।
আজ রোববার ( ৩০ নভেম্বর) বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও বিজিএমইএ’র মধ্যে এক বছরের জন্য সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয়েছে রাজধানীর বিজিএমইএ কমপ্লেক্সে। এই সময় দুই প্রতিষ্ঠান বিভিন্ন ক্ষেত্রে একে অন্যকে সহায়তা করবে, এমনটাই জানিয়েছেন দুই পক্ষের শীর্ষ কর্মকর্তারা।