বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে এবারের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি আসর। পরের ধাপ চট্টগ্রাম হয়ে ১৫ জানুয়ারি ঢাকায় ফিরবে বিপিএল। চলতি আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
সূচি অনুযায়ী, উদ্বোধনী দিনে মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। দুপুর ২টায় শুরু হওয়া ম্যাচ দিয়েই মাঠে গড়াবে এবারের লড়াই। একই দিন সন্ধ্যা ৭টায় দ্বিতীয় ম্যাচে খেলবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস।