ঢাকার আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬

রাজধানীর আগারগাঁওয়ে একটি বাসায় গ্যাসের লাইন লিকেজ থেকে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছে। 

আজ শনিবার (৬ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে তাদের ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন— মো. জলিল মিয়া (৫০), আনেজা বেগম (৪০), আসিফ মিয়া (১৯), সাকিব মিয়া (১৬), মনিরা (১৭), ও ইভা (৬)।

তাদের মধ্যে ১ জন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চিকিৎসাধীন ও ৫ জন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। বিষয়টি জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ নিশ্চিত করেছেন।

দগ্ধদের মধ্যে সাকিব ৭%, ইভা ২% (৬ বছর), আসিফ ৫%, আনেজা বেগম ১০% মুখ পুড়ে গেছে, নেবুলাইজার, অক্সিজেন দেয়া হয়েছে, শ্বাসনালী পুড়ে গেছে সামান্য। মনিরা ৩৪ সপ্তাহের প্রেগন্যান্ট, তার পুড়ে গেছে ৮ শতাংশ।

আহতদের স্বজনরা জানান, ভোরের দিকে হঠাৎ গ্যাসের লাইনে বিস্ফোরণ ঘটলে পরিবারের ৬জন দগ্ধ হয়। খবর পেয়ে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানে চিকিৎসা চলছে।

এদিকে নারায়ণগঞ্জে ভোরে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারী শিশুসহ ৪ জন দগ্ধ হয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.