আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৬টি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পদে রদবদল করা হয়েছে। তবে নতুন কেউ নয়, সিএমপির বিভিন্ন থানায় কর্মরত পুরোনো ওসিদের মধ্যেই লটারির মাধ্যমে এই বদলি কার্যকর করা হয়েছে।
এ বিষয়ে সিএমপি কমিশনার হাসিব আজিজ বলেন, লটারির মাধ্যমে ১৬ থানার ওসি পদে পরিবর্তন আনা হয়েছে।
একইসঙ্গে হালিশহর থানার ওসি নুরুল আবছারকে পাহাড়তলী, আকবরশাহ থানার ওসি আরিফুর রহমানকে সদরঘাট এবং পাহাড়তলী থানার ওসি জামির হোসেন জিয়াকে ডবলমুরিং থানায় বদলি করা হয়েছে। কর্ণফুলী থানার ওসি জাহেদুল ইসলামকে খুলশী থানায় পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, বন্দর থানার ওসি মোস্তফা আহম্মেদকে পতেঙ্গা, পতেঙ্গা থানার ওসি কাজী সুলতান আহসানকে হালিশহর এবং ইপিজেড থানার ওসি কামরুজ্জামানকে আকবরশাহ থানায় বদলি করা হয়েছে। একই আদেশে চকবাজার থানার ওসি শফিকুল ইসলামকে সিটিএসবি শাখায় পদায়ন করা হয়েছে।
তবে নগরের ইপিজেড থানায় এখনো নতুন কোনো ওসি পদায়ন করা হয়নি।