বরিশালের বাবুগঞ্জে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে। এসময় ব্যারিস্টার ফুয়াদকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগানও দিতে দেখা যায় তাদের।
আজ রোববার (৭ ডিসেম্বর) দুপুরে বরিশালের বাবুগঞ্জের মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধনের পরবর্তী সময় এই ঘটনা ঘটে।