টানা তিন জয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। লো স্কোরিং ম্যাচে হারের শঙ্কা থাকলেও দারুণ বোলিংয়ে ৩৯ রানের জয় তুলে নেয় যুব টাইগাররা।
ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করে তুলনামূলক কম রান করলেও বোলারদের আক্রমণের সামনে টিকতে পারেনি শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। পুরো দল অলআউট হয়ে যায় ১৮৬ রানে।
এর ফলে বাংলাদেশ জয় পায় ৩৯ রানের ব্যবধানে। এই জয়ে ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হিসেবেই সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। শ্রীলঙ্কা হয়েছে গ্রুপের রানারআপ।
গ্রুপ পর্বের ফলাফলের ভিত্তিতে সেমিফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের রানারআপ পাকিস্তানের। অন্য সেমিফাইনালে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ভারত খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে।
টেনেটুনে শেষ পর্যন্ত ৪৬.৩ ওভার খেলে ২২৫ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শ্রীলঙ্কার সামনে জয়ের লক্ষ্য ২২৬ রানের।
ওপেনিং জুটিতে ৭৫ বলে ৮৪ রান তোলেন আবরার আর রিফাত বেগ। বরাবরের মতো ওপেনিংয়ে ঝড় তুললেও মাত্র ১ রানের জন্য ফিফটি করতে পারেননি আবরার। ৩৬ বলে ৪৯ রানের ইনিংসে ৪টি করে চার-ছক্কা হাঁকান এই ওপেনার।