ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও অগ্নিসংযোগ করছে ছাত্র-জনতা। ধানমন্ডি ৩২ নম্বর এলাকাতেও বিক্ষোভের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে হাদির মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিক্ষুব্ধ জনতা ধানমন্ডি ৩২ এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে এবং ভবনের ভেতরে আগুন ধরিয়ে দেয়।