জানা গেছে, নিহত গৃহবধূ সুরাইয়া ধুলদী জয়পুর গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী।
নিহতের স্বজনরা জানায়, ভোরে সুরাইয়া ঘুম থেকে উঠে তার শাশুড়ির সঙ্গে ফজরের নামাজ পড়েন। এরপর তার শাশুড়ি প্রতিদিনের মতো হাঁটতে বের হয়। আর সুরাইয়া বাড়ির উঠান ঝাড়ু দিতে থাকে। পরিবারের অন্য সদস্যরা তখনও ঘুমে ছিলো। তবে শাশুড়ির হাঁটা শেষে বাড়ি এসে সুরাইয়াকে খুঁজতে থাকে। পরে তারা বাড়ির খড়ির ঘরে গলাকাটা অবস্থায় তার রক্তাক্ত মরদেহ পরে থাকতে দেখেন। এরপর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।