ইমরান খানকে মোট ১৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে; পাকিস্তান দণ্ডবিধির ৩৪ এবং ৪০৯ ধারার অধীনে তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং দুর্নীতি প্রতিরোধ আইনে সাত বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
একই ধারায় বুশরা বিবিকেও মোট ১৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তাদের দুজনকেই এক কোটি ৬৪ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। আইন অনুযায়ী, জরিমানা পরিশোধে ব্যর্থ হলে অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে।
গত বছরের ডিসেম্বরে মামলাটি করেছিল পাকিস্তানের দুর্নীতিবিরোধী সংস্থা জাতীয় জবাবদিহি ব্যুরো (এনএবি)। এতে সৌদি যুবরাজের উপহার দেয়া দুটি অলংকার কম দামে দেখিয়ে তোশাখানা থেকে নেয়ার অভিযোগ আনা হয় ইমরান ও তার স্ত্রীর বিরুদ্ধে। খবর দ্য ডনের।