তারেক রহমানের ফেরার দিনে মা‌র্কিন নাগ‌রিকদের জন্য দূতাবাসের বার্তা

আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। তার ফেরার দিনে বাংলাদেশে অবস্থানরত মা‌র্কিন নাগরিকদের মধ্যে যারা ঢাকা শহরে বা আশপাশে ভ্রমণ পরিকল্পনা রয়েছে তাদের জন্য নির্দেশনা দিয়েছে ঢাকার মা‌র্কিন দূতাবাস।

 

বার্তায় উল্লেখ করা হয়, এই কর্মসূচি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষ্যে আয়োজন করা হচ্ছে। এ সময় তীব্র যানজটের আশঙ্কা রয়েছে। এই সময়ে ঢাকা শহরে বা আশপাশে যাদের ভ্রমণের পরিকল্পনা রয়েছে, তাদের অতিরিক্ত সময় হাতে নিয়ে চলার এবং বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের তাদের বিমান টিকিট ও ভ্রমণসংক্রান্ত নথিপত্র সঙ্গে রাখতে হবে এবং পুলিশ চেকপয়েন্টে প্রয়োজনে তা প্রদর্শনের জন্য প্রস্তুত থাকতে হবে।

 

 

এমএইচএস/ন্যাশনালনিউস২৪

Leave A Reply

Your email address will not be published.