এর মাত্র কয়েক ঘণ্টা আগেই ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে ভারতে বাংলাদেশি মিশনে হামলার আশঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ করেছিল।
উত্তপ্ত এই পরিস্থিতিতে দুই দেশের কূটনীতিকদের একে অপরকে তলব করার ঘটনা এটি দ্বিতীয়বার।
এদিকে বাড়তি সতর্কতা হিসেবে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা বহুগুণ বাড়িয়ে প্রায় ১৫ হাজার নিরাপত্তা সদস্য মোতায়েন করেছে ভারত সরকার।