দীর্ঘ ১৭ বছরের পর দেশে ফিরে গণসংবর্ধনায় অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সকলে মিলে নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই।
আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে (৩০০ ফুট সড়ক) আয়োজিত গণসংবর্ধনা মঞ্চ থেকে তিনি এ কথা বলেন।
এর আগে তারেক রহমান বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফেরেন বেলা ১১টা ৪৪ মিনিটে। পরবর্তীতে লাখো জনতাকে অভিবাদন জানাতে জানাতে সংবর্ধনাস্থলে এসে পৌঁছান বিকেল পৌনে ৪টায়।