আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বর্জ্য অপসারণ কার্যক্রমে অংশ নেন।
এ প্রসঙ্গে আমিনুল হক বলেন, ‘আমাদের নেতাকর্মীদের পাশাপাশি প্রায় ৩৫০ জন শ্রমিককে বর্জ্য অপসারণের কাজে নিয়োগ করা হয়েছে। আজ সারাদিন এই কাজ চলবে। কাজ শেষ না হলে আগামীকালও কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি সমাবেশের কারণে যেসব গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব জায়গায় আবার গাছ লাগানো হবে।’