গুলিস্তান খদ্দর মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে খদ্দর বাজার মার্কেটের ওপর নির্মানাধীন অংশে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টিএ ২৭ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের মিডিয়া উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে ৫টা ৩৩মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় সিদ্দিক বাজার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটাররা।

এ ঘটনায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

Leave A Reply

Your email address will not be published.