তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে টিএসসি এলাকায় অবস্থান নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশে উপস্থিত থাকতে দেখা গেছে।
অবস্থানকালে নেতাকর্মীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘খুনিরা বাইরে ঘোরে, ইন্টেরিম কী করে’সহ বিভিন্ন স্লোগান দেন।