এনসিপিতে যোগ দিলেন আসিফ, পেলেন মুখপাত্রের দায়িত্ব

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। পেয়েছেন দলটির মুখপাত্রের দায়িত্ব । নির্বাচনে অংশগ্রহণ করবেন না।

আজ সোমবার ( ২৯ ডিসেম্বর) সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘আসিফ মাহমুদ জুলাই আন্দোলনে অন্যতম কাণ্ডারি। আনুষ্ঠানিকভাবে তিনি এনসিপিতে যোগ দিলেন। আমরা আশা করব, আমাদের উদ্দেশ্য বাস্তবায়নে তিনি সহায়ক হবেন।’

আসিফ মাহমুদ এনসিপির মুখপাত্রের দায়িত্ব পালন করবেন বলেও জানান নাহিদ ইসলাম।

তিনি এনসিপির নির্বাচন কমিটির প্রধানের দায়িত্ব পালন করবেন। এর আগে ঢাকা-১০ থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.