খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে জাতিসংঘ।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকার জাতিসংঘের অফিস এক শোক বার্তা প্রকাশ করে।

এতে বলা হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ গভীর শোক প্রকাশ করছে। এই দুঃখজনক মুহূর্তে জাতিসংঘ সাবেক প্রধানমন্ত্রীর পরিবার এবং প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।

Leave A Reply

Your email address will not be published.